শিরোনাম
◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় বাসের ধাক্কায় যুবক নিহত

ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে তানভীর আহম্মেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৩] তানভীর কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার মধ্যবাজার গালস স্কুল পাড়ার ইকবাল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।

[৪] ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ফুলঝুড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়