শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গল্ফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

সুজন কৈরী : [২] ৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২১ পাঁচটি ক্যাটাগরীতে অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। দেশি-বিদেশি ৭২০ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

[৩] টুর্নামেন্টে মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী অভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। এছাড়াও মো. নজরুল ইসলাম ভ্যাটারান উইনার, মো. গিয়াস উদ্দিন সিনিয়র উইনার, মিসেস ফাতেমা মতিউর লেডি উইনার এবং মাস্টার শেখ সামির হোসেন জুনিয়র উইনার হিসেবে পুরস্কার পেয়েছেন।

[৪] আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

[৫] আইএসপিআর জানিয়েছে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর, আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল (অব.) এস এম শওকত আলী, আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্পাদনা: খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়