শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় জামানত বাজেয়াপ্ত হলো আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর

আব্দুম মুনিব, কুষ্টিয়া: [২] সদ্য সমাপ্ত জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে তিনি মাত্র ৪২৭ ভোট পেয়েছেন। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন।

[৩] স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অসহযোগিতার কারণে দলীয় প্রার্থীর এমন পরাজয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতারা দলের প্রার্থীর পক্ষে কাজ না করে একসময় জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ফারুকুজ্জামান জনের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

[৪] এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়েছেন ৬জন প্রার্থী। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৬ জন প্রার্থীর মধ্যে শারমিন আক্তার নাসরিন ৫ম হয়েছেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ১৬৬। ভোট দেন ২৮ হাজার ৮৩২ জন। এরমধ্যে শারমিন আক্তার নাসরিন পেয়েছেন মাত্র ৪২৭ ভোট। নির্বাচনে জয়ী ফারুকুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেনজীর আহমেদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৮১০ ভোট। এ ইউনিয়নে বাতিল হওয়া ৫১৮ ভোটের থেকেও কম ভোট পেয়েছেন শারমিন আক্তার নাসরিন।

[৫] এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই অভিযোগ উঠে তার পিতা আব্দুল গফুর মন্ডল একজন রাজাকার ও পিচ কমিটির সদস্য ছিলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে এই নিয়ে ইউনিয়ন এলাকায় নানান গুঞ্জন ছিল।

[৬] এ ব্যাপারে শারমিন আক্তার নাসরিন বলেন, স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের অসহযোগিতার কারণে এমন পরাজয় হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়