শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধার নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার ঘটনায় সদর থানায় বোনের মামলা

মারুফ হাসান: [২] গাইবান্ধার নবনির্বাচিত ইউপি সদস্য রউফ হত্যার ঘটনায় সদর থানায় নিহতের বড় বোন মামলা করেছেন। ডিবিসি

[৩] এর আগে শুক্রবার রাতে গাইবান্ধায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। পরে আহত অবস্থায় জেলা  হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে মোরগ প্রতীকে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

[৫] পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে একটি নির্মাণাধীন ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ওই গ্রামের আরিফ পাগলা নামে এক যুবক লোহার রড দিয়ে তার অপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফের মাথায় কয়েকটি আঘাত করে দ্রুত সরে পড়ে সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়