শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৪২ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের সিও এবং তার পরিবারের সদস্যসহ নিহত ৭

মামুন হোসেন: [২] শনিবার মণিপুরের চুরাচাঁদপুর জেলায় সন্ত্রাসীদের আসাম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা চালায়। এতে ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তার স্ত্রী-ছেলে এবং চার আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। ইন্ডিয়া টাইমস

[৩] মণিপুর সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এই হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

[৪] কাপুরুষোচিত এই হামলার নিন্দা জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, রাষ্ট্রীয় এবং আধা সামরিক বাহিনী ইতোমধ্যেই জঙ্গিদের ধরতে কাজ করছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

[৫] ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আসাম রাইফেলসের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়