শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত, আহত ৩

আবুল কালাম : [২] জেলার ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামকস্থানে ড্রাম ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিক্স্রার মুখোমুখি সংঘর্ষে শিশু রহমান ও সিথি বিশ্বাস নামের দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

[৩] পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা থেকে ছেড়ে আসা দ্রতগ্রামী একটি ড্রাম ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত ভ্যান এর সাথে সংঘর্ষ ঘটলে শিশুসহ ৭ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

[৪] নিহতরা হলেন, চাটমোহর উপজেলা পাচুরিয়া মতিন বিশ্বাসের মেয়ে পাবনা মহিলা কলেজের এইচএসসি পরক্ষিার্থী সিথী বিশ্বাস (১৮) ও সদর উপজেলা চরঘোষপুর শারিফ রহমানের শিশু সন্তান আব্দুল রহমান (৮ মাস)।

[৫] ঘটনা স্থলে পুলিশ সড়ক দূর্ঘটনার বিষয় নিয়ে তদন্ত করছেন বলে জানান সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার পরে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ