শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন : জেনারেল বিপিন রাওয়াত

রাশিদুল ইসলাম : [২] ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, আগামী দিনগুলোতে ভারত দু’দিক থেকেই শত্রুদের মুখোমুখি হতে পারে। তিনি বলেন, গালওয়ান উপত্যকার ঘটনার পরে, ভারতীয় এবং চীনা সেনারা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। দু’দেশই সৈন্যদের এত কাছাকাছি আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমাদের চেষ্টা থাকবে উভয় দেশের সেনাবাহিনী যেন ২০২০ সালের এপ্রিলের আগের অবস্থানে আসে। পারসটুডে

[৩] বিপিন রাওয়াত বলেন, পূর্ব লাদাখের কিছু জায়গায় ডি-এস্কেলেশন প্রক্রিয়া ধীর গতিতে চলছে। সময় নেওয়ার কারণে, চীন ‘এলএসি’র অভ্যন্তরে স্থায়ী কাঠামো তৈরি করেছে। আমরা গালওয়ানের মতো ঘটনা বা এই জাতীয় কোনও দুঃসাহসের জবাব দিতে প্রস্তুত। চীন যদি আবার গালওয়ানের মতো কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে তার নিজের ভাষায় জবাব পাবে।

[৪] হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’র প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের মদদে কাশ্মীরে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ, অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা সেনাবাহিনীর ষড়যন্ত্রের মোকাবিলা করছে ভারত। এমতাবস্থায় জেনারেল রাওয়াতের মন্তব্য তাৎপর্যপূর্ণ।

[৫] ভারতের তৎকালীন সাবেক দু’জন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ (১৯৮৮) ও মুলায়ম সিং যাদব (২০১৭) চীনকে এক নম্বর শত্রু বলে উল্লেখ করেছিলেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদব সে সময়ে পাকিস্তানের চেয়ে চীন বড় শত্রু বলে মন্তব্য করেছিলেন। এবার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতও চীনকে এক নম্বর শত্রু বলে মন্তব্য করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়