শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী

অনলাইন ডেস্ক : স্পেসএক্স’র একটি ক্যাপসুল ৪ নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়েছে। পৃথিবীর বাইরে কক্ষপথে স্থাপিত এই মহাকাশ স্টেশনে নভোচারীরা একটানা ৬ মাস অবস্থান করবেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তারা হাকাশ স্টেশনে পৌঁছান।

যুক্তরাষ্ট্র ২০১১ স্পেসশাটল প্রোগ্রাম বন্ধ করার পরে হিউম্যান স্পেসফ্লাইট জোরদার এবং মহাকাশ স্টেশনে (আইএসএস) রাশিয়ার নির্ভরতা কমাতে ইলন মাস্কেও স্পেস কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে স্পেসফ্লাইট উন্নয়নে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। এরই অংশ হিসেবে স্পেএক্স’র ফ্লাইট ক্রু-৩ ক্যাপসুল নভোচারীদের মহাকাশ স্টেশনে নিয়ে যায়।

স্পেস স্টেশনে মার্কিন অংশে মাত্র একজন নভোচারী দায়িত্বরত ছিলেন। তিনি নতুন আগত ৪ নভোচারীতে আইএসএস এ স্বাগত জানান। এর আগে রোববার ক্রু-২ মিশনে ৪ নভোচারী আইএসএস থেকে পৃথিবীতে ফিরে আসেন। তারা মেক্সিকো উপসাগরে অবতরণ করেন।

যুক্তরাষ্ট্রের রাজা চারি, কাইলা ব্যারন ও টম মার্সবুম এবং জার্মানির ম্যাথিয়াস মাউরার ফ্যালকন-৯ রকেটে ক্রু ড্রাগন ক্যাপসুল ক্রু-৩ এ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার দিনের শেষে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে।

মহাকাশ যানটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে (শুক্রবার ০০১০ জিএমটি) স্পেস স্টেশনে ভিড়ে। আবহাওয়ার এবং এক নভোচারীর সামান্য স্বাস্থ্যগত কারণে ফ্লাইটটির উৎক্ষেপণ ৩১ অক্টোবর থেকে বিলম্বিত হচ্ছিলো। নভোচারীদের মধ্যে কে অসুস্থ ছিলেন নাসা তা জানায়নি, তবে এটি কোভিড-১৯ সংক্রান্ত নয়।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্নেল চারি মিশনের কমান্ডিংয়ের দায়িত্বে আছেন। এটি মহাকাশে তার প্রথম যাত্রা। মার্সবুম একজন ডাক্তার।

এর আগে তিনি ২০০৯ সালে স্পেসশাটলে মহাকাশে যান এবং ২০১২ থেকে ১৩ সালে রাশিয়ার স্পেসক্রাফট মিশনে ছিলেন। ব্যারন এবং চারিকে ২০১৭ সালে নাসার অ্যাস্ট্রোনাট করপ’স এ নির্বাচিত করা হয়। ব্যারন সম্প্রতি নেভির সাবমেরিন ওয়ারফেয়ারে অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন। মাউরার একজন ইঞ্জিনিয়ার, তিনি জার্মানির ১২ তম মহাকাশচারী। ইত্তেফাক

  • সর্বশেষ