শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল ট্যাংকার বিস্ফোরণ : দগ্ধ ৭ জন শেখ হাসিনা বার্নে

নিউজ ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ডিপোর দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ জাহাজে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৯টায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।দগ্ধরা হলেন- রিপন (৪০), মেহেদী হাসান (২৮), রনি (২৭), শহীদ তালুকদার (৩৮), আশিকুর রহমান (২১), ইমাম হোসেন (২১) ও রুবেল (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঝালকাঠি থেকে আমাদের এখানে সাতজন এসেছেন। এদের মধ্যে রিপনের ৫২ শতাংশ, মেহেদী হাসানের ৫৫ শতাংশ, রনির ৫৪ শতাংশ, শহীদ তালুকদারের ৭০ শতাংশ, আশিকুর রহমানের ৬৬ শতাংশ, ইমাম হোসেনের ২ শতাংশ ও রুবেলের ২ শতাংশ দগ্ধ হয়েছেন। ইমাম ও রুবেল ছাড়া সবার অবস্থা আশঙ্কাজনক।

তাদের পাঁচজনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। সেখান থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের ১৩ স্টাফের মধ্যে আট শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়