শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির খানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: [২] বৃহস্পতিবার তিনি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন৷

[৩] আকরাম খান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে পদত্যাগ করেছেন তা গোপন রেখেছেন৷ মুঠোফোনে তিনি বলেছেন,'সাব্বির খান পদত্যাগপত্র বিসিবিকে দিয়েছে। এর থেকে বেশি কিছু বলা এই মুহুর্তে বলা সম্ভব না৷'

[৪] জাতীয় দলের স্থায়ী কোন ম্যানেজার না থাকায় সাব্বির খান দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন৷ বিশেষ করে কোভিডকালিন যতগুলো সিরিজ আয়োজন হয়েছে ম্যানেজারের দায়িত্ব সাব্বির খান সামলেছেন। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের সিনিয়র ম্যানেজার পদে বিসিবিতে চাকরি করছেন।

[৫] বিকেএপি থেকে উঠে আসা সাব্বির খান ৫৭টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ও ৫১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। স্পিন অলরাউন্ডার সাদা পোশাকে ব্যাটিংয়ে সেঞ্চুরিসহ ১ হাজার ২৫৩ রান ও বল হাতে ২১৩টি উইকেট পেয়েছেন। রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়