শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালের আগে বড়সর ধাক্কা খেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড়সর ধাক্কা খেল কিউইরা। ফাইনালে তারা পাচ্ছেন না উইকেট রক্ষক ব্যাটসম্যান ডেভন কনওয়েকে। ডানহাতের কনিষ্ঠার চোটে ছিটকে গেছেন তিনি। রাইজিংবিটি

ক্রিকেট নিউ জিল্যান্ড টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। রোববার দুবাইয়ে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এই মুহুর্তে তাকে এভাবে হারানো একেবারেই হতাশার। ডেভন ব্ল্যাকক্যাপসদের হয়ে খেলার ব্যাপারে অত্যন্ত উৎসাহী এবং এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ কেউ নয়- তাই আমরা তার আশেপাশে থাকার চেষ্টা করছি।’

দলকে বিশ্বকাপের ফাইনালে উঠাতে কনওয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ১৬৭ রান তাড়ায় গাপটিল ও উইলিয়ামসন ৩ ওভারের মধ্যে আউট হওয়ার পর কনওয়ে মিচেলকে সঙ্গে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন। তার ৪৬ রানের ইনিংসে চোখে চোখে রেখে জবাব দেয় নিউ জিল্যান্ড। আউটের পর তার ব্যাট প্যাডে আটকে যায়। ওই সময়ে ডানহাতের কনিষ্ঠায় চোট পান। এক্স-রে রিপোর্টে তার কনিষ্ঠায় চিড় ধরা পড়েছে।

এর আগে নিউ জিল্যান্ড প্রতিযোগিতা চলাকালীন হারায় পেসার লোকি ফার্গুসনকে। ফাইনালের জন্য চাইলে বাড়তি খেলোয়াড় স্কোয়াডে আনতে পারবে নিউ জিল্যান্ড। কিন্তু ১৪ জনের বাইরের কাউকে নিয়ে কি করবে সেটাই দেখার। ফাইনালে টিম সেইফার্ট বা গ্লেন ফিলিপস উইকেটের পেছনে দায়িত্ব সামলাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়