শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার এই জয় জনগণের জয়, বললেন বিপুল ভোটে জয়লাভ চেয়ারম্যান পদপ্রার্থী

নিউজ ডেস্ক : খুলনা জেলার ডুমুরিয়া থানার তিন নম্বর রুদাঘরা ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন মো. তহিদুজ্জামান। বাংলানিউজ

আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি ভোট পেয়েছেন ৭২০৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার এম এম ইমরান পেয়েছেন ৪৫৩৬ ভোট। ইউপির বর্তমান চেয়ারম্যান মোম্তফা কামাল খোকন নৌকা মার্কায় নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ৩১৮৫ ভোট।

নির্বাচিত হওয়ার পর মো. তহিদুজ্জামান বলেন, 'আমার এই জয়, জনগণের জয়। ইউনিয়নের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, পাশাপাশি ইউনিয়নবাসীর উন্নয়ন কাজগুলো প্রত্যেকের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগেও আমি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আমার ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম। আবারো জনগণ আমাকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং তিন নাম্বার রুদাঘরা ইউনিয়নের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। '

  • সর্বশেষ