শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিয়া নেতার ভাস্কর্য সরিয়ে কুরআনের রেপ্লিকা বসালো তালেবান সরকার

হাসান তাকী [২] আগের সরকার শিয়া মতাবলম্বী আব্দুল আলি মাজারিরকে শহিদ ঘোষণা করে হাজারা নেতার একটি ভাস্কর্য স্থাপন করেছিল। কিন্তু তালেবান সরকার তার ভাস্কর্য সরিয়ে সেখানে কুরআনের একটি রেপ্লিকা বসিয়েছে তালেবান।

[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) টিআরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের এমন পদক্ষেপের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ভাস্কর্যটি ছিল শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায়ের নেতা আব্দুল আলি মাজারির। তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর তাকে হত্যা করেছিল।

[৪] তালেবানরা গত আগস্টে ক্ষমতায় আসার পরই গ্রেনেড দিয়ে ওই ভাস্কর্যটি গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার জন্য রক্ষণশীল ইসলামিস্টদের দায়ী করছে বামিয়ানের বাসিন্দারা।

[৫] তারা জানায়, তালেবানের কাছে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী মানুষের কোনো চিত্র এবং ভাস্কর্য নিষিদ্ধ। অনেক ক্ষেত্রে ফটোগ্রাফকেও নিষিদ্ধ মনে করে তারা। তালেবান ক্ষমতায় আসার পর বহু ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিলবোর্ড ও পোস্টারে মানুষের ছবি সরিয়ে ফেলেছে বা ঢেকে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়