শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে অপহৃত তরুণী রাজধানী থেকে উদ্ধার, অপহরণকারী আটক

মাসুদা ইয়াসমিন: [২] রাজধানীর উপকন্ঠ সাভারে এক তরুনীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের এক সপ্তাহ পর ওই তরুনীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অভিযুক্ত আল আমিনকে (২১) আটক করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাভারের উত্তর রাজাশন থেকে গত ৩ নভেম্বর আল আমিন এক তরুনীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর পল্লবী এলাকায় আল আমিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের চৌকশ দল ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী আল-আমীনকে আটক করা হয়।

[৪] র‌্যাব জানায়, আল আমিনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক বিজ্ঞাসাবাদে আল আমিন বলেন, ভুক্তভোগী ওই তরুনীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক সপ্তাহ আগে সাভারের রাজাশন এলাকা থেকে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় তার নানার বাসায় নিয়ে যায়। সেখানে ৭দিন ওই তরুনীকে একটি কক্ষে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করে আল আমিন।

[৫] কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের চৌকশ দল রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভুক্তভোগী তরুনীকে উদ্ধারের পাশাপাশি অপহরনকারী আল আমিনকে আটক করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়