শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলিথিনে মোড়ানো নিখোঁজ ঘটকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের শৈলকুপায় নিখোজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু মন্ডল (৪৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

[৩] বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার যুগীপাড়া গ্রামের একটি পান বরজের পাশ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি যুগীপাড়া গ্রামের আজব আলি মন্ডলের ছেলে।

[৪] প্রতিবেশি তুহিন জানান, বুধবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় পান বরজের পাশে পলিথিনে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, মিঠু মন্ডল কৃষি কাজের পাশাপাশি ঘাটকের কাজ করতেন।

[৫] নিহত ঘটকের ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ১০দিন আগে রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তার ভাসুর। তারপর তিনি আর বাড়িতে ফিরে যান নি। আমরা অনেক খোজা খুজির পর গত ৪ নভেম্বর থানায় জিডি করি। বুধবার সকালে তাকে হত্যা করা হয়েছে বলে খবর পায়। ঘটকালী নিয়ে দ্বন্দের কারণে তাকে হত্যা করা হতে পারে।

[৬] শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে যুগীপাড়া গ্রামের মাঠ থেকে পলিথিনে মোড়ানো নিখোঁজ মিজানুর রহমান মিঠুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকান্ড। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।

  • সর্বশেষ