শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে পুলিশের অভিযানে গাঁজাসহ তিন মাদককারবারী আটক

মো. রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক অভিযান পরিচালনা করে ৩ মাদককারবারীকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ।

[২] মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার জেভসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করা হয়। অপরদিকে উপজেলার ভদ্রঘাট বানিয়াগাতি এলাকা থেকে একই রাতে আড়াই কেজি গাঁজাসহ আরেক মাদককারবারী আটক করে পুলিশ।

[৩] আটককৃতরা হলেন, সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের মৃত ছদর উদ্দিন ছেলে মোহাম্মদ আলী (৫০) কামারখন্দ উপজেলার ভারাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত গণি শেখর ছেলে সাইফুল ইসলাম (৫০) ও কুড়িগ্রাম জেলার বাশজানি উপজেলার তারেক আলী শেখের ছেলে জুলহাস আলী ( ৪৫)

[৪] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ (ওসি) হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার দুপুরের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়