শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ডিসেম্বর থেকে সব কোর্ট শারীরিক উপস্থিতিতে

জেরিন আহমেদ: [২] ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে আদালতগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (১০ নভেম্বর) আপিল বিভাগে এক মামলার শুনানিতে এ কথা জানান করেছেন প্রধান বিচারপতি।

[৩] মহামরি করোনার পর আপিল বিভাগের কার্যক্রম ভার্চ্যুয়ালি চলে আসছিল। তবে হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চ্যুয়ালি ছিল। এখন উভয় পদ্ধতিতে চলছে। বাংলানিউজ২৪কম

[৪] প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল (শারীরিক উপস্থিতিতে) কোর্ট খুলে দেব। তবে ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন হঠাৎ এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চ্যুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন।

[৫] আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়