শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেটকারে মিললো ৪০ কেজি গাঁজা, আটক ৩

সুজন কৈরী : [২] রাজধানীর কদমতলীর মাতুয়াইল মেডিকেল রোডের সান্টু ফিলিং ষ্টেশনের সামনে মঙ্গলবার অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। আটকরা হলেন- সোহেল, মাসুদ রানা ও আবু হানিফ।
গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের এডিসি মোহাম্মদ ফজলে এলাহী জানান, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালানোকালে মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। পরে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও তা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

[৩] আটকরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়