শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদ খানের ছবিতে দর্শক মাত্র ৫ জন

বিনোদন ডেস্ক: সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে জায়েদ খান অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। নতুন খবর হচ্ছে, গত ৫ই নভেম্বর মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান । তার নায়িকা হিসেবে আছেন রোমানা হক। বিডি২৪ রির্পেোট

ছবিটি মুক্তির দিন থেকেই হলগুলো দর্শক খরায় ভুগছে বলে খবর পাওয়া গেছে। মুক্তির চার দিনের মাথায় হল মালিকরা হতাশা প্রকাশ করলেন । তাদের দাবি, কেবল মেশিন সচল রাখতেই সিনেমাটি লোকসান দিয়ে চালানো হচ্ছে। এসব ছবি এখন আর কেউ দেখতে আসেন না।

ছবিটির পরিচালক এফ আই মানিক জানান, ‘৩৫ মিলিমিটারে সিনেমাটির শুটিং করা হয়েছিল। পরে ডিজিটালে ট্রান্সফার করে সম্পাদনাসহ নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। সেটা দশ বছর।

রাজধানীর ঐতিহ্যবাহী হল মধুমিতায় চলছে ‘এ দেশ তোমার আমার’ ছবিটি। মুক্তির চার দিনের মাথায় ছবিটি কেমন চলছে সে খবর জানতে যোগাযোগ করা হলের কর্ণধার ও প্রবীণ প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ প্রথমেই বললেন, একেবাইরে চলছে না ছবিটি। আমি মূলত অপেক্ষা করছে দ্রুত সপ্তাহটা শেষ হোক ‘রেহানা মরিয়ম নুর’ ছবির জন্য। আর অপেক্ষায় আছি ‘শান’ ও ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য। দর্শকটা কি বোকা? তারা ‘এ দেশ তোমার আমার’ ছবির মতো ছবি এই সময়ে হলে এসে দেখবেন। ছবির কোনো কিছুই তো ঠিক নেই। তাও চালাচ্ছি মেশিন সচল রাখার জন্য। সিনেমা হল বন্ধ রাখলেও তো লোকসান হয়। সে লোকসানটা না হয় সিনেমা চালিয়েই দেই।

তিনি জোর দিয়ে বললেন, এসব ছবি হচ্ছে দর্শকদের হল বিমুখ করার বিজ্ঞাপন। নাইট শো মধুমিতায় দারুণ দর্শক হয়। এখন নাইট শো বন্ধ রয়েছে। প্রথম দিনে বিশ হাজার টাকার মতো সেল হয়েছে। পরের দিন আর সেল নাই। তাই হল বাঁচাতে বিদেশি ছবি আমদানি করে চালানোর কোনো বিকল্প নেই।

টাঙ্গাইল শহরের আদালত পাড়ার মিঞাবাড়ী রোডে ‘মালঞ্চ’ হলেও চলছে ‘এ দেশ তোমার আমার’ ছবিটি। হলটির কর্ণধার জাহিদুর রহমান জানালেন, ছবিটির জন্য বেশ প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। কিন্তু তাতেও কাজ হয়নি। মুক্তির প্রথম দিন সারাদিনে মাত্র পাঁচজন দর্শক ছিলো। পরের দিনগুলোও এভাবেই চলছে। ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ