শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক থেকে দুই’শ কোটি সিরিঞ্জের ঘাটতির ঝুঁকিতে বিশ্ব, বলছে হু

লিহান লিমা: [২]বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন,শুধুমাত্র কোভিড-১৯ এর টিকার ঘাটতিই নয়, টিকা দিতে প্রয়োজনীয় ১ থেকে ২’শ কোটি সিরিঞ্জের ঘাটতির সম্মুখীন হতে পারে বিশ্ব। আনাদুলু এজেন্সি

[৩]ডব্লিউএইচও এর বিশেষজ্ঞ লিসা হেডম্যান বলেন, ‘দুর্ভাগ্যবশত সিরিঞ্জের ঘাটতি একটি বাস্তব সম্ভাবনা। মহামারীর শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাবে মজুদদারী, আতঙ্কগ্রস্ত হয়ে কেনাকাটার মতো পরিস্থিতি এড়াতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের আগে থেকেই সব পরিকল্পনা করা উচিত।’

[৪] বিশ্বজুড়ে প্রায় ৬৮০ কোটি কোভিডের টিকা দেয়া হয়েছে, যা রুটিন ভ্যাকসিনের চেয়ে প্রায় দ্বিগুণ। বিশ্বের বছরে প্রায় ৬’শ কোটি ইমিউনাইজেশন সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা রয়েছে। এর মানে কারখানাগুলো উৎপাদনে ব্যর্থ হলে আগামী বছর বিশ্ব প্রায় ২’শ কোটি পর্যন্ত সিরিঞ্জের ঘাটতির সম্মুখীন হতে পারে।

[৫] হেডম্যান আরো জানান, সিরিঞ্জের ঘাটতির ফলে টিকাদানে বিলম্ব হতে পারে। এটি শিশু এবং অন্যান্যদের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত এবং সিরিঞ্জ ও সূঁচের অনিরাপদ পুনঃব্যবহারকে উৎসাহিত করতে পারে, বিশেষ করে দরিদ্র দেশগুলোতে।

 

  • সর্বশেষ