শিরোনাম
◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম ◈ হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে যেসব দেশের জন্য

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  ৯৬টি দেশ ভারতের কোভিড-১৯ টিকা সনদের পারস্পরিক স্বীকৃতিতে সম্মত হয়েছে

সালেহ্ বিপ্লব: [২] যে ৯৬টি দেশ ভারতের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে- কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া,  নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ফিনল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন, ব্রাজিল, তুরস্ক, বুলগেরিয়া, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালি, ঘানা, সিয়েরা লিয়েন, অ্যাঙ্গোলা এবং নাইজেরিয়া। বাসস

[৩] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে, ভারতের কোভিড-১৯ টিকা গ্রহনকারীর সংখ্যা ১০৮ কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।

[৪]ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া বলেছেন, "ভারতীয় টিকা সনদের বিষয়ে ৯৬ টি দেশের স্বীকৃতিদানের মাধ্যমে ভারতের টিকাদান প্রক্রিয়ার প্রতি সমর্থন প্রতিফলিত হয়েছে।"

[৫] তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত কোভিড-১৯ এর বিরুদ্ধে আটটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের তালিকায় (ইইউএল) অন্তর্ভূক্ত করেছে যার মধ্যে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড হচ্ছে ভারতীয় টিকা।

[৬] মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয়ভাবে অনুমোদিত টিকা গ্রহনকারীরা কোন ঝামেলা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়