শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল রুটে লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : ঢাকা থেকে বরিশালগামী এভি সুন্দরবন-১১ লঞ্চে যুবককে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে লঞ্চটি বরিশালে এসে পৌছালে কর্মচারীরা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে ছাদে উঠলে বিষয়টি নজড়ে আসে। লঞ্চে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি ঘাটে অবস্থান করে।

এরপর যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ পরিস্কারে কর্মচারীরা ছাদে উঠলে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুপারভাইজার ও সিকিউরিটিকে অবহিত করে। । পরে নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।’

লঞ্চে দায়িত্বে থাকা এক সুপারভাইজার জানান, লঞ্চের ছাদে যাত্রী ওঠা একেবারে নিষেধ। ছাদে ওঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু এই যুবক ছাদে উঠলো কিভাবে অবগত নই। এ ঘটনায় পুলিশ জানায় ‘যুবকের পেটে ছুড়িকাঘাত করায় পেট ফেড়ে ভুড়ি বেরিয়ে গেছে। যুবকের পরিচয় শনাক্ত হয়নি। এ ছাড়া হত্যাকান্ডের ক্লু উদঘাটন হয়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে সব জানা যাবে।- বিডি ২৪ লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়