শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে গ্যাসের দাম বৃদ্ধিতে ফাস্ট ফুডের দাম দ্বিগুণ!

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে পরাটা, সিঙ্গারা, সমুচা জাতীয় ফাস্ট ফুড জাতীয় খাদ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধির ঘটনা ঘটেছে। এতে বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকেরা।

[৩] যারা নিয়মিত সকাল ও রাতে হোটেল রেস্তোরাঁয় রুটি ও পরাটা খাবারের উপর নির্ভরশীল, দ্বিগুন মূল্য বৃদ্ধিতে তাদের মাথায় হাত। এছাড়া সিঙ্গারা, সমুচার মূল্যও দ্বিগুণ করা হয়েছে।

[৪] জানা যায়, সম্প্রতি গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৩০০-৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অজুহাতে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন হোটেলে রুটি, পরাটা, সিঙ্গারা, সমুচার মূল্য ৫টাকা থেকে দ্বিগুণ করে ১০ টাকা করা হয়েছে।

[৫] মূল্য বৃদ্ধি পাওয়ায় চতুল ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় সংবাদকর্মী টুটুল বসু জানান, হালকা খাবার হিসেবে এলাকায় সিঙ্গারা, সমুচার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একবারে দ্বিগুণ মূল্য বৃদ্ধি করা উচিত হয়নি।

[৬] এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমাদের যখন পরবর্তীতে ব্যবসায়ীদের নিয়ে মিটিং হবে বা উপজেলা পরিষদের সাধারণ সভায় এটা উত্থাপন করলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়