শিরোনাম
◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে এক যোগে বিশটি স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর উদ্বোধন

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় এক যোগে বিশটি স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সৌজন্যে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজনে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজ করা হয়।

[৩] এই উপলক্ষে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক যোগে বিশটি স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

[৪] লক্ষ্মীপুর প্রেসক্লাব এর সভাপতি হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সিনিয়র জোনাল ম্যানেজার মো. নুরুল আলম, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বঙ্গবন্ধু পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, সাপ্তাহিক ব্যাচেলর সম্পাদক মোশারফ পাটওয়ারী, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর লক্ষ্মীপুর অঞ্চলের ম্যানেজার মিজানুর রহমান।

[৫] শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক রাজু হাসান ও সদস্য সচিব ইসমাইল হোসেন বাবু। নতুন রক্তাদাতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী জেলার বিশটি স্থানে সকল শ্রেণীর মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করানো হয়।

  • সর্বশেষ