শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল জিহাদ, দেয়ালচাপায় মৃত্যু

মহসীন কবির: [২] রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেওয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। ডিবিসি টিভি

[৩] নাদির হোসেন জানান, জিহাদ আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো। প্রতিদিন তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসেন। সকালে শিশুটির হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়ল শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোকে মৃত ঘোষণা করেন। বাংলানিউজ২৪

[৪] এদিকে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. কাদির জানান, আজিমপুর সরকারি কলোনির বাউন্ডারি দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা। বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়