শিরোনাম
◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের হেরাতে চালু হলো গার্লস স্কুল

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] হেরাতের কাউন্সিলের প্রধান মোহাম্মদ সাবিক বলেন, এতো প্রথম থেকে ৬ষ্ঠ শ্রেণীর মেয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো। এখন থেকে ৭ শ্রেণী থেকে ১২ শ্রেণীর নারী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবেন। নারীদের স্কুলে যাওয়ার এই অনুমতির মাধ্যমে প্রায় ৩ লাখের বেশি নারী শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পেলো। টোলো নিউজ

[৩] মোহাম্মদ সাবিক আরো বলেন, আমরা তালিবান ও গার্লস স্কুলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।

[৪] একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাইসারা ওয়াফা বলেন, আমরা হতাশ ছিলাম। আর স্কুলে আসতে পারবো সেটা ভাবিনি। আমরা স্কুলে আসতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমরা নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারবো।

[৫] শিক্ষিকা সুহায়লা শরিফী বলেন, আমরা গত চার মাস থেকে বেতন পাচ্ছি না। চরম অর্থনৈতিক সমস্যায় আছি। তবে মেয়েরা স্কুলে আসতে পারছে এটাই এখন আনন্দের বিষয়।

[৬] আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি বলেন, তালিবান শিক্ষা বিরোধী নয়। তবে নারীরা যাতে সর্বোত্তম উপায়ে স্কুলে আসতে পারে সেই বিষয়েই কাজ করছে তালিবান।

  • সর্বশেষ