শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষাক্ত সাদা ফেনায় ছেয়ে গেছে যমুনা নদী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে যমুনা নদীতে ভয়ংকর দূষণ দেখা দিয়েছে। দূষণের জেরে নদীর সাদা ফেনায় ছেয়ে গেছে বলে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের ছট পূজার প্রথম দিন সোমবার যমুনার দূষিত পানিতেই পূণ্যস্নান সেরেছেন পূজারিরা। পূজারিরা যমুনা নদীর পানিতে পবিত্র মনে করেন।

ভারতের বিহার, ঝাড়খণ্ডও উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পুণ্যার্থী যমুনার চার দিনব্যাপী পূজার উৎসবের জন্য যমুনা নদীর তীরে সমাবেত হন। পূণ্যলাভের আশায় যমুনা নদীর পানিতে স্নান করেন তারা।
ছটপূজার প্রথমদিনে পুণ্যার্থীদের দূষিত পানিতেই স্নান করতে দেখা যায়।

দূষিত পানিতে স্নান করার ফলে চর্মরোগের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন পুণ্যার্থীরা। যমুনার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরাও।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, দূষণের কারণে যমুনায় পানিই চোখে পড়ছে না, শুধু বিশাল আকারের সাদা ফেনা ভাসতে দেখা যাচ্ছে।

এ ব্যাপারে পরিবেশকর্মীরা জানান, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সেই কারণেই এরকম ফেনা দেখা যাচ্ছে।

নদীর পানির দূষণের মাত্রা নির্ধারণ করা হয় অ্যামোনিয়া দিয়ে। শনি ও রবিবার যমুনায় অ্যামোনিয়ার মাত্রা ছিল দুই দশমিক দুই পিপিএম।

দীপাবলির আগে দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছিল। এবার ছটপূজার সময় যমুনাতেও দূষণ ছড়াল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

  • সর্বশেষ