শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ◈ নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রাবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপদ মোড় ট্রাক স্ট্যান্ড এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ জিয়া (৪৩) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০। আটক জিয়া শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

[৩] র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০টাকা জব্দ করা হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তি অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম ও বিভিন্ন মাদকদ্রব্য সরবারহ করছিলেন।

[৫] আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকের দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়