শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার পাবনা-ঈশ্বরদী-কু্ষ্টিয়া মহাসড়কের নতুনহাট গোলচত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত ইব্রাহিম হোসেন যশোরের শার্শা উপজেলার উলাসি বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

[৪] পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রফিকুল ইসলাম জানান, দিনাজপুরের স্বপ্নপুরী বেড়ানো শেষে সোমবার (৮ নভেম্বর) ভোরে বাড়িতে ফিরছিল তিন বন্ধু। ভোরে নতুনহাট এলাকায় অজ্ঞাত কোন এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ইব্রাহিম মারা যায়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়।

[৫] আহত বকুল হোসেন (২০) ও ইমন হোসেনকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

[৬] স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিয়ে উদ্ধারকর্মীরা দুইজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ইব্রাহিমের স্বজনদের খবর পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়