শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে গার্মেন্টসের এমডি

সুজন কৈরী: [২] রাজধানীর কাকরাইলে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. আইয়ুব আলী (৪৫) নামের একটি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)। সোমবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

[৩] আইয়ুব আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া বাস যাত্রী মিজান বলেন, আমি রামপুরা থেকে বাসে উঠি। ভুক্তভোগী বাসের পেছনের সিটে বসা ছিলেন। হঠাৎ সিটের উপর অজ্ঞান হয়ে পড়েন। প্রথমে তাকে কাকরাইল এলাকায় নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কার করেন।
তিনি আরও জানান, আইয়ুবের ভাতিজাকে খবর দেওয়া হলে তিনি ঢামেক হাসপাতালে আসেন।

[৪] ভাতিজা জানিয়েছেন, তিনি গাজীপুরের চেরাগআলীতে টুইস্ট স্পিনিংয়ের এমডি। রাজধানীর উত্তরায় থাকেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। বাবার নাম আফাজউদ্দিন মোল্লা। তবে তিনি কোথায় যাচ্ছিলেন সেটা জানা যায়নি।

[৫] ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক গার্মেন্টসের এমডিকে ঢামেকে আনা হয়েছিল। চিকিৎসকরা তার স্টোমাক ওয়াশ করে দেওয়ার পর মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়