শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না: নুরুল হক নুর

শিমুল মাহমুদ: [২] ‘বর্তমান সরকার দুর্বৃত্তায়নের রাজনীতি করছে। এ অবস্থার পরিবর্তন আনতে রাজপথে নামতে হবে। রাজপথে বাধা আসলে পাল্টা জবাব দিতে হবে। গ্রেফতারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না।’

[৩] সোমবার (০৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর এ কথা বলেন তিনি। ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এ সভার আয়োজন করে।

[৪] নুরুল হক নুর বলেন, ‘বর্তমানে অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, যারা ছাত্রজীবনে একই সংগঠন করতেন। এখন তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন। এরা যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যান, তখন পারলে মুখটা লুকিয়ে রাখেন। কে কখন ছবি তুলে সেটা নিয়ে আবার কি না কী হয়ে যায় এ ভয়ে। আওয়ামী লীগ এ অবস্থাটা আজ রাজনীতিতে তৈরি করেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়