শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামীর ঘাড়ে চড়ে আর ভিক্ষা করতে হবে না আক্তারীর

মাজহারল ইসলাম: [২] ফেসবুকে আক্তারী বেগমের (৪৫) ও ইউনুস আলী (৬০) নামের ওই দম্পতির ছবি দেখে হুইলচেয়ার উপহার দিলেন রংপুর সদর পুলিশ কোর্টে কর্মরত এটিএসআই শেখ মোস্তাফিজ। রোববার বিকেলে ওই পুলিশ সদস্যের হয়ে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী। কোমর ভেঙে যাওয়ার কারণে হাঁটতে না পাড়ায় স্বামীর ঘাড়ে চড়ে পঞ্চগড়ে মানুষের কাছে সাহায্য তুলে বেড়ানো দম্পতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভাইরাল হয়। ঢাকা পোস্ট

[৩] জানা গেছে, ইউনুস আলী ও আক্তারী বেগম নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বসবাস করলেও কয়েক মাস ধরে দিনাজপুরের সেতাবগঞ্জে থাকেন। বড় মেয়ের বিয়ের জন্য অর্থ যোগার করতেই তারা পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি করতে আসছেন। তারা সারাদিন ভিক্ষা করে ঠাকুরগাঁও রেলস্টেশন রাতযাপন করেন।

[৪] জানা যায়, দুই মেয়ে নিয়ে আক্তারী বেগম ও ইউনুস আলীর সংসার। একসময় তিনি দিনমজুর ও স্বামী হোটেল শ্রমিক হিসেবে কাজ করতেন। আর দুই মেয়ের মধ্যে এক মেয়ে লেখাপড়া করে পঞ্চম শ্রেণিতে এবং বড় মেয়ে বিয়ের উপযুক্ত। কয়েক মাস আগে হঠাৎ করে আক্তারী বেগম পিছলে পড়ে কোমর ভেঙে গেলে তার হাঁটাচলা বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়