শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুশান্তের মৃত্যু রহস্য: যুক্তরাষ্ট্রের সাহায্য চাইল ভারত

বিনোদন ডেস্ক: লিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পার হয়েছে। কিন্তু এখনো তার মৃত্যুকে ঘিরে রহস্য কাটেনি। বর্তমানে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) সুশান্ত সিং রাজপুতের মামলাটি তদন্ত করছে। সংস্থাটির পক্ষ থেকে প্রয়াত অভিনেতার মুছে যাওয়া ই-মেইল আর সামাজিক মাধ্যমের পোস্ট এবং চ্যাট সম্পর্কিত সব তথ্য পেতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস

সিবিআই-এর একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সিবিআই-এর পক্ষ থেকে সুশান্তের ই-মেইল ও সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে মুছে যাওয়া সব তথ্য চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে। দুই দেশের মধ্যে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স ট্রিটি রয়েছে, যার ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত দুই কোম্পানি গুগল এবং ফেসবুকের কাছ থেকে অভিনেতার অ্যাকাউন্টের মুছে দেওয়া তথ্য চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে ভারতীয় তদন্তকারী সংস্থার হাতে চাওয়া তথ্যগুলো তুলে দেওয়া হবে।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলেছিল। পরে সুশান্তের বাবা কেকে সিংয়ের দায়ের করা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এই মামলা তদন্তের দায়িত্ব দেয় সিবিআই-কে। বিষয়টি এখনো সুরাহা হয়নি।

 

  • সর্বশেষ