শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকাশ-নগদে থাকা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরত দিতে রুল

নিউজ ডেস্ক: মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদে ইভ্যালিসহ ই-কমার্স গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আরটিভি

রোববার (৭ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ।

ইভ্যালির ২১ জন গ্রাহকের রিটের শুনানি নিয়ে নিয়ে এ আদেশ দেওয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ২৪ অক্টোবর এ রিট করেন ২২ গ্রাহক। ইভ্যালিতে অর্ডার করে তাদের ২ কোটি ৬১ লাখ টাকা বিকাশ ও নগদে আটকে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়