শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর আফ্রিকার দেশগুলোয় ক্রমেই জনপ্রিয় হচ্ছে অরগ্যানিক সবজি ও ফল

সাকিবুল আলম: [২] অঞ্চলটির জৈবচাষীরা খুঁজে পেয়েছেন উর্বর ভূমির সন্ধান। উত্তর আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়াসহ বেশ কয়েকটি দেশে জৈব কৃষিকে আগামী দিনের একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফ্রান্স ২৪

[৩] তিউনিশিয়ার রাজধানী তিউনিশের নিকটবর্তী খামারে, ৯৪ হেক্টর জমিতে রাসায়নিক সার মুক্ত ও জৈব প্রক্রিয়ায় সবজি, ফল ও খাদ্যশস্য উৎপাদন করেছেন শিলি নামের এক নারী। দেশজুড়ে জৈব প্রক্রিয়ায় ফলানো সবজি ও ফল-মূলের উচ্চ চাহিদা ও অনলাইনে বিপণনের সুবিধা থাকায় তিনি ব্যপক লাভের মুখ দেখেছেন।

[৪] আফ্রিকার মধ্যম আয়ের দেশটি এমনিতেই করোনা মহামারির কারণে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরেও জৈব ফসলের এ চাহিদা এর লাগামহীন জনপ্রিয়তাকেই ইঙ্গিত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়