শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচন : রানীশংকৈল ও হরিপুরে আওয়ামী লীগের ৯ জনকে বহিস্কার

রেদওয়ানুল হক, ঠাকুরগাঁও প্রতিনধি : [২] ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রাথী হয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রানীশংকৈলও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

[৩] রোববার (৭ নভেম্বর) উল্লেখিত ৯ জন বিদ্রোহী প্রার্থীর দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, ১১ নভেম্বর রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়ন ও হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে রানীশংকৈল উপজেলায় ৩ টি ইউনিয়নে ৬ জন প্রার্থী হয়েছেন। পরে রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ৬ জনের নামের তালিকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানো হলে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়।

[৪] বহিস্কৃতরা হলেন, ১নং ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকবর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, ২নং নেকমরদ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, ৪নং লেহেম্বা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রওশন আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান ও লেহেম্বা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী।

[৫] অন্যদিকে হরিপুর উপজেলা আঅয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল ও সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল স্বাক্ষরিত একটি পত্র জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রেরণ করা হলে ৩ জনকে দলীয় শৃংখলা ভংগের জন্য বহিস্কার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ