শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভানার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

খালিদ আহমেদ: [২] রোববার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তারিখ ছিল। এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এ জন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক প্রতিবেদনটি জমার নতুন তারিখ ঠিক করেন।

[৩] গত ১৫ সেপ্টেম্বর শাহবাগের পরীবাগে শ্বশুরবাড়ি থেকে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানার মরদেহ উদ্ধার করা হয়।

[৪] ইভানার মৃত্যুর ঘটনায় তার বাবা আমান উল্লাহ চৌধুরী ২৫ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়।

[৫] তারা হলেন ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

[৬] মামলার অভিযোগে আমানুল্লাহ চৌধুরী মেয়ের মৃত্যুর জন্য ইভানার স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়াকে দায়ী করেছেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচিত করে এমন ওষুধ দেয়ায় চিকিৎসককে আসামি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়