শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়া সড়ক বিভাগের আড়াই কোটি টাকা ফেরত দিল ব্যাংক

আব্দুম মুনিব, কুষ্টিয়া: [২] কুষ্টিয়ায় পে-অর্ডার দিয়ে সড়ক বিভাগের আড়াই কোটি টাকা ফেরত দিয়েছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক ব্যাংক। ব্যাংকের কুষ্টিয়া শাখা কর্তৃপক্ষ বুধবার দুপুরে জেলার সড়ক বিভাগের কার্যালয়ে নতুন পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দেয়।

[৩] এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, ২০১৯ সালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গড়াই নদীর ওপরের সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায়ের ইজারার জামানত হিসেবে আড়াই কোটি টাকার পে-অর্ডার দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান দৃষ্টি এন্টারপ্রাইজ। ইজারার মেয়াদ শেষে ২০২১ সালের ২৯ জুন ওই পে-অর্ডার ভাঙাতে গিয়ে ধরা পড়ে এই অর্থ কেলেঙ্কারির ঘটনা।

[৪] তিনি আরও বলেন, শুরুতেই দুটি পে-অর্ডারে আড়াই কোটি জামানত নেয় সড়ক বিভাগ। এ বছর জুনে ইজারার মেয়াদ শেষ হওয়ায় জামানতের ওই অর্থ সমন্বয় করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে পে-অর্ডারের বিপরীতে টাকা না পাওয়ায় ৪ জুলাই দৃষ্টি এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার হালিমুজ্জামান ও সাউথইস্ট ব্যাংকের কুষ্টিয়া শাখার তৎকালীন ব্যবস্থাপক জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে সড়ক বিভাগ। মামলার তদন্ত চলছে।

[৫] সাউথইস্ট ব্যাংক কুষ্টিয়া শাখার বর্তমান ব্যবস্থাপক সোহেল রানা বলেন, বাংলাদেশ ব্যাংকের তদন্ত শেষে তাদের নির্দেশনা মোতাবেক পে-অর্ডারের টাকা ফেরত দেয়া হয়েছে। পে-অর্ডারের ক্ষেত্রে সব দায় ব্যাংকের। সে জন্য ব্যাংকই টাকা ফেরত দিয়েছে।

[৬] নির্বাহী প্রকৌশলী শাকিরুল জানান, মামলাটি তদন্ত শেষে বোঝা যাবে কে, কীভাবে এই আড়াই কোটি টাকা জালিয়াতি করেছেন।

  • সর্বশেষ