শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানিগুলোর ওপর টিকা বাধ্যতামূলক করার বাইডেনের নীতি আটকে দিলো মার্কিন আদালত

লিহান লিমা: [২]মার্কিন প্রাইভেট কোম্পানিগুলোকে নিজেদের কর্মীদের কমপক্ষে ১’শ জনকে দুই ডোজ কোভিডের টিকা দেয়া বা সপ্তাহে কোভিড পরীক্ষার নীতি বাধ্যতামূলক করেছিলো জো বাইডেন প্রশাসন। বাইডেন বলেছিলেন, এই নীতি দেশের দুই-তৃতীয়াংশ কর্মজীবীর কর্মপরিবেশে নিরাপত্তা তৈরি করবে। বিবিসি

[৩]তবে আদালত বলছে জানুয়ারিতে পাশ হওয়া এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আদালত আরো বলেছে, তারা এই নীতি বাতিল করেছে এবং বাইডেন প্রশাসনকে এ বিষযে ব্যাখ্যা দেয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছে।

[৪] টেক্সাস, লুইসিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা এবং উতাহ-এই পাঁচ রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্য এবং প্রাইভেট কোম্পানিসহ ধর্মীয় কয়েকটি গ্রুপ এই নিয়মের বিরুদ্ধে আইনী চ্যালেঞ্জ দাবী করে। তারা অভিযোগ করে, প্রেসিডেন্ট নিজের কর্তৃত্বের বাহিরে গিয়ে কাজ করছেন।

[৫]লুইসিয়ানার অ্যাটর্নি জেনারেল টুইটারে বলেন, আদালতের সিদ্ধান্ত চাকরিদাতা এবং তাদের কর্মীদের জন্য বড়সড় বিজয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়