শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে আছেন আল-কাদিমি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] রোববার ভোরে বাসভবনে হামলার পর টুইটারে মোস্তফা আল-কাদিমি বলেন, আল্লাহর শুকরিয়া আমি ভালো আছি। দেশের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আরব নিউজ

[৩] দেশটির সেনাবাহিনী জানায়, প্রধানমন্ত্রী অক্ষত ও নিরাপদে আছেন। তবে তার নিরাপত্তা দলের কয়েকজন আহত হয়েছেন। কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

[৪] দেশটির দুইজন সরকারি কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ঘটনটায় ৬জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। রয়টার্স

[৫] ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে। সেখানে অবস্থানকারী বিদেশি কূটনীতিকেরা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়