শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুপুর শালবন ও বনবাসীদের অধিকার রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের চিত্র ও করণীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম: [২] জয়েনশাহীর সভাপতি ইউজিন নকরেকের সঞ্চালনায় ও আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় মৃ এর সভাপতিত্বে শনিবার (০৬ নভেম্বর) মধুপুর শালবন ও বনবাসীদের অধিকার রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের চিত্র ও করনীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হাসান।

[৩] অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, বেলার হেড অব ফোগ্রাম অফিসার মো. খুরশেদ আলম, আচিক মিচিক সোসাইটির সাধারণ সম্পাদক সুলেখা ম্রং, বিভাগীয় সমন্নয়কারী, বেলা টাঙ্গাইলের গৌতম চন্দ্র চন্দ, কারিতাসের ফোগ্রাম অফিসার বুলবুল মানখিন, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাটিউ চিরান, বাগাছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি জন জেত্রা, জি.এস.এফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিছিল প্রমুখ।

[৪] বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, মধুপুরের ঐতিহ্যবাহী শালবন সুরক্ষা ও বনবাসীদের অধিকার নিশ্চিতকরনে আদালতের নির্দেশনা বাস্তবায়ন জরুরী। প্রাণ প্রকৃতি সুরক্ষা ও বনে বংশ পরম্পরায় বাসকারী আদিবাসীদের জীবন, জীবিকার নিরাপত্তা নিশ্চিত করন এবং ভূমির অধিকার প্রদানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

[৫] মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক বলেন, বংশ পরম্পরায় যে ভূমিতে আদিবাসীরা বাস করে আসছে সে ভূমির অধিকার আইন পাশ করে নিশ্চিত করতে হবে।

[৬] অনুষ্ঠানের সভাপতি অজয় মৃ বলেন, মধুপুরের শালবন যেমন আমাদের ঐতিহ্য তেমনি এই বনে সুদীর্ঘ কাল বাসকারী হিসেবে এই বনের অভিবাভক আদিবাসীরা। যখন এই বনে বন আইন ছিলনা তখনো এই বন কে আদিবাসীরা সুরক্ষা দিয়েছে। এখনো যেখানে আদিবাসীরা আছে সে টুকু জায়গায় অবশিষ্ট বন আছে। কাজেই আদিবাসী বনের পরীক্ষিত বন্ধু। সুতরাং প্রাকৃতিক বন ধ্বংসকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আদিবাসীদের স্বত্ত দখলীয় ভূমির চিরস্থায়ী বন্দোবস্ত করা সরকারের অন্যতম দায়িত্ব।

  • সর্বশেষ