শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ‘বিয়েবাড়ির খাবার খেয়ে’ শতাধিক অসুস্থ

ডেস্ক নিউজ: ফেনীর সোনাগাজীতে বিয়েবাড়ির খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। তবে বর-কনে সুস্থ আছেন। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুরে শুক্রবার দুপুরে অটোরিকশাচালক এরশাদ উল্যাহর মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে তিন শতাধিক মানুষের খাবার আয়োজন করা হয়।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল নিউজবাংলাকে জানান, শুক্রবার রাত থেকে বিয়েতে আমন্ত্রিত দুই পক্ষের শতাধিক মানুষের বমি, পেট ব্যথা ও ডায়েরিয়া শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বাড়িতেই আছেন। নিউজ বাংলা২৪.কম

বর আমিনুল ইসলাম সুমন বলেন, ‘আমি এখন পর্যন্ত আছি। তবে সেদিন খাবার কম খেয়েছিলাম। সে কারণেই হয়ত অসুস্থ হইনি। এখন পর্যন্ত আমাদের এদিকের ৫০ জনের বেশি অসুস্থ হয়েছে। ওই পক্ষেরও তাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উৎপল দাস জানান, খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। রবিউল নামের একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিলে সবাই অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে।

স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মদ জানান, বিয়ের খাবার রান্না করেছিল বাবুর্চি আমির হোসেন। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

আয়োজক এরশাদ উল্যাহ বলেন, ‘বাবুর্চির চাহিদা মতো সব সরঞ্জাম দিয়েছি। কী কারণে এমন হতে পারে আমার জানা নেই। তবে কেউ ষড়যন্ত্র করে আমার ক্ষতি করল কি না সেটা দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।’

ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগের বিষয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, যদি মেডিক্যাল রিপোর্টে এমন তথ্য পাওয়া যায় তাহলে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়