শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে গরুর বাচ্চাকে কোপানোর ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

জিয়া উদ্দিন: [২] গরুর বাচ্চাকে কুপিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে আমতলী উপজেলার গাজীপুর গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।

[৩] জানাগেছে, উপজেলার গাজীপুর গ্রামের আয়জুদ্দিন হাওলাদার ও প্রতিবেশী ইউনুস ঢালীর মধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে আয়জদ্দিন হাওলাদারের জমির মধ্যে ইউনুস ঢালীর একটি বাচ্চা গরু প্রবেশ করে। ওই গরুর বাচ্ছাকে আয়জদ্দিন হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এমন অভিযোগ ইউনুস ঢালীর।

[৪] এ ঘটনাকে কেন্দ্র করে ওই সময় আয়জদ্দিন হাওলাদার ও ইউনুস ঢালীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ছয় জন আহত হয়েছে। গুরুতর আহত আয়জদ্দিন হাওলাদার, ইউনুস ঢালী, জহুরা বেগম ও তাসলিমাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষ আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুুলিশ ঘটনা তদন্ত করছে।

[৫] আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়