শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের পর ভারত-নিউজিল্যান্ড টি- টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক : [২] টি-২০ বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ২১ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে কলকাতায় হাজির নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন কিউইদের টিম ম্যানেজার মাইক স্যান্ডেল এবং হেড অফ রিস্ক অ্যান্ড্রæ লাভ।

[৩] শুক্রবার (৫ নভেম্বর) ইডেন ঘুরে প্রস্তুতি পর্যবেক্ষণ করে নিউজিল্যান্ড টিমের দুই সদস্য। কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেন। করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষা ব্যবস্থাতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই স্টেডিয়ামের জৈব বলয় ব্যবস্থা খতিয়ে দেখেন এই প্রতিনিধি দল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে বৈঠক করেন স্যান্ডেল এবং লাভ।

[৪] সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ইডেনের জৈব বলয় ব্যবস্থা দেখে সন্তুষ্ট নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। নিউজিল্যান্ডের টেস্ট দল যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে প্র্যাকটিস করবে। সচিব স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ক্রিকেটারদের সুরক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। জৈব বলয়ে ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতা আমাদের আছে। সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। টি-২০ সিরিজের পর উইলিয়ামসনদের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারত। কলকাতায় তার প্রস্তুতি সারবে কিউইরা। যাদবপুর ইউনিভার্সিটির মাঠে প্র্যাকটিসে করবে উইলিয়ামসন, বোল্টরা। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়