শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজেলের দাম প্রতিবেশী কোন দেশে কত

নিউজ ডেস্ক : ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এর জেরে সারা দেশে যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমাতে দাম বাড়ানো হয়েছে জানিয়ে জ্বালানি বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে ফের ডিজেল-কেরোসিনের মূল্য সমন্বয় করা হবে। আরটিভি

এক পরিসংখ্যানে জানা গেছে বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় কম।

বৈশ্বিক পেট্রোল প্রাইসেস ডটকম ওয়েবসাইটের তথ্য অনুসারে, সারা বিশ্বে পেট্রোল গড় দাম প্রতি লিটার ১০৬ দশমিক ৩৬ টাকা। যা বাংলাদেশের দামের চেয়ে ২৬.৩৬ টাকা বেশি।

  1. বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ৮০ টাকা
  2. কলকাতায় বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৪ টাকা (৯০ রুপি)
  3. নয়াদিল্লিতে ১১৪ টাকা (৯৮.৪২ রুপি)।
  4. পাকিস্তানে ডিজেল এবং কেরোসিন পাকিস্তানি রুপিতে লিটার প্রতি ১৪২.৬২ রুপি।
  5. শ্রীলঙ্কায় দাম প্রতি লিটার শ্রীলঙ্কান ১৪৪ রুপি।
  6. নেপালে প্রতি লিটারে ১১২.৩৯ নেপালি রুপি।

সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, কারণ তারা প্রতি লিটার ডিজেল লিটার ১৩.০১ টাকায় এবং ফার্নেস অয়েল প্রতি লিটার ৬.২১ টাকায় বিক্রি করে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম।

বিপিসি ২০২১ সালের অক্টোবরে ৭২৬.৭১ কোটি টাকা ভর্তুকি দিয়েছে, কারণ এটি কম দামে বিভিন্ন ধরণের পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়েছে। বিপিসি গত পাঁচ মাসে ডিজেলে ১ হাজার ১৪৭.৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছ।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারতসহ অনেক দেশ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিত জ্বালানির দাম পুনর্নির্ধারণ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজারমূল্য ছিল প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। এসময় বাংলাদেশে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৬৫ টাকা, যা ভারতের চেয়ে লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ডিজেল প্রতি লিটার ৮০ টাকা ও কেরোসিন প্রতি লিটার ৬৫ টাকা পুনর্নির্ধারণ করেছে।

সর্বশেষ ২০১৬ সালের ২৪ এপ্রিল একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য কমিয়ে পেট্রোলিয়াম পণ্যের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়