শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

মোশতাক আহমেদ : [২] শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

[৩] মানববন্ধনে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সবুজ শিকদার বলেন, সারাদেশে করোনা মহামারির মধ্যে একমাত্র নৌপথের শ্রমিক কর্মচারীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে পণ্য পরিবহন করে দেশকে সচল রেখেছেন।

[৪] কিন্তু আকস্মিক তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নৌযান বন্ধ রেখে আর্তচিৎকার করছেন। যদি তেলের মূল্য না কমানো হয় তাহলে আমরা আশঙ্কা করছি সারাদেশে অসংখ্য নৌযান বন্ধ হয়ে স্ক্র্যাবে পরিণত হবে।

[৫] এছাড়াও মানববন্ধনে নৌপথে বাল্কহেড, ট্রলার দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ভাড়া বৃদ্ধি করা এবং নৌপথে ডাকাতি, সন্ত্রাস এবং কথিত টোলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

[৭] মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়