শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধীর বোলিংয়ে জরিমানা গুনল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: [২] বর্তমান চ্যাম্পিয়নরা আসর থেকে ছিটকে পড়ার গ্লানির সাথে গুনেছে জরিমানাও। ধীর বোলিংয়ের কারণে ক্যারিবীয়দের এই জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ক্যারিবীয়রা। শ্রীলঙ্কার রানের লাগাম টানতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পরীক্ষিত ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয় ম্যাচ, যা নিশ্চিত করে সেমিফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়া।

[৪] এই ম্যাচে দলটিকে পড়তে হয়েছে স্লো ওভার রেট বা ধীর বোলিংয়ের খড়গে। লঙ্কানদের রান থামাতে বেশ ভাবতে হয়েছে কাইরন পোলার্ডদের। এতে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি তারা।

[৫] আইসিসির নিয়ম মেনেই তাই দলটিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম সম্পন্ন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ রেফারি ডেভিড বুন তাই এই শাস্তি আরোপ করেন।

[৬] আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং সম্পন্ন করা না গেলে অতিরিক্ত সময়ের প্রত্যেক ওভারের জন্য একাদশে থাকা খেলোয়াড়দের ২০ শতাংশ করে জরিমানা করা হবে। সেই নিয়মই প্রযোজ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা আরোপের ক্ষেত্রে।

[৭] পোলার্ড অবশ্য তার ও দলের দোষ মেনে নিয়েছেন। তাই শাস্তি আরোপের আগে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়