শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করলো ব্যাংক অব ইংল্যান্ড

সাকিবুল আলম: [২] যুক্তরাজ্যজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে। দেশটির অর্থনীতি বিশ্লেষকরা আশঙ্কা করছে, জীবন যাপনের ব্যয় শীঘ্রই ৫ শতাংশ বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি দুঃখ প্রকাশ করেছেন সাধারণ জনগণের কাছে। বিবিসি

[৩] বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড তাদের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ সিদ্ধান্ত অবাক করেছে দেশের অর্থনীতিবিদসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও।

[৪] গভর্নর বেইলি আরো জানান,আগামী বছরের এপ্রিলের মধ্যেই মুদ্রাস্ফীতি ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। মুদ্রাস্ফীতির এ ঊর্ধ্বগতি ইংল্যান্ডের মধ্যবিত্ত সমাজের গার্হস্থ জীবনে ব্যাপক প্রভাব ফেলবে।

[৫] সুদের হার বৃদ্ধি করে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, সুদের হার বৃদ্ধি করলেই রাতারাতি আমাদের জ্বালানি সমস্যার সমাধান হয়ে যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়