শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়ন বন্ধ করে বন উজাড় রোধ করা অসম্ভব, বললো ইন্দোনেশিয়া

লিহান লিমা: [২]বিশ্বে মোট বনাঞ্চলের ৮৫শতাংশই ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং কঙ্গোতে। ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী বন উজাড় বন্ধ করতে কপ-২৬ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির সমালোচনা করে ইন্দোনেশিয়া বলেছে, তার দেশ হয়তো এটি মানতে পারবে না। বিবিসি,গার্ডিয়ান,আল জাজিরা

[৩]ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রী সিতি নুরবায়া বাকার বলেন, আমরা যা করতে পারবে না সেটি নিয়ে প্রতিশ্রুতিও দেবো না। ২০৩০ সালের মধ্যে ইন্দোনেশিয়ার বন উজাড় শূন্য নামিয়ে আনতে বাধ্য করা ‘পুরোপুরিই অযথাযথ এবং অন্যায্য। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বন চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও মন্ত্রী বলছেন, উন্নয়নই ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য।

[৪]বিশ্বের ১’শ জনের বেশি নেতা সোমবারত ২০৩০ সালের মধ্যে বনউজাড় সম্পূর্ণরুপে ঊহৃ এবং এই সময়ের মধ্যে সরকারী এবং ব্যক্তিগত তহবিলে ১৯.২ বিলিয়ন ডলার রাখার প্রতিশ্রুতি দেন। বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানালেও উদ্বেগ ব্যক্ত করে বলেন এরআগে ২০১৪ সালে যে চুক্তি করা হয়েছে তা বন উজাড় বন্ধে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। তাই এই প্রতিশ্রুতি পূরণ হওয়া আবশ্যক।

[৫] ফেসবুক পোস্টে ইন্দোনেশিয়ার নাগরিক মিস নুরবায়া বলেন, ‘দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ দেশের জনগণের কল্যাণেই লাগানো উচিত। তিনি বলেন, নতুন সড়ক তৈরি করতে বনের গাছ কাটা প্রয়োজন। কার্বন নিঃসরণ হ্রাস কিংবা বন উজাড় হ্রাসের নামে প্রেসিডেন্ট জোকো উইদোদোর কোনোভাবেই বৃহত্তর উন্নয়ন বন্ধ করা উচিত নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়