শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে মৃত্যু

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর - বগুড়া মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজমতি সুপার মার্কেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

[৪] মা মারুফা বেগম (৩০) মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স ৪ বছর।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালকসহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়।

[৬] দুর্ঘটনার পরপরই আহত ভেবে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক থানায় নিয়ে যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ